রবিবার (৫ মে) দুপুরে ওই এলাকার চাদনিমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ করা হয়। দুর্গতদের প্রত্যেককে ১০ কেজি চাল, দুই কেজি ডাল,২ কেজি চিনি,২ কেজি মুড়ি,২ কেজি লবণ,২ লিটার তেল,২ লিটার পানিসহ পানিবাহিত রোগের প্রয়োজনীয় ওষুধ স্যালাইন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন– নৌবাহিনীর সার্জেন্ট লে. আসিফ হুসাইন, সাব লেফটেন্যান্ট রাশেদুর রহমানসহ স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ নেতারা।
ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে উপকূলীয় গাবুরা ইউনিয়নের অর্ধশত কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে ইউনিয়নের তিনটি পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।