জরিনা বেগম উপজেলার বিজোড়া ইউনিয়নের উত্তর বহলা (মোল্লাপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে ফেরি করে রান্নার মসলা বিক্রি করতেন।
জিআরপি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, দিনাজপুর থেকে ডেমু ট্রেনটি পঞ্চগড় যাচ্ছিল। বাজনাহার রেল স্টেশন সংলগ্ন স্থানে জরিনা বেগম রেল লাইন পার হওয়ার সময় ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। তার শরীর কয়েক টুকরো হয়ে যায়। পরে খবর পেয়ে জিআরপি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করে।