জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টজামালপুরের ইসলামপুরের বেলগাছা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে।  রবিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আ. মালেক বাংলা ট্রিবিউনকে জানান, মিয়াপাড়া গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে আবদুর রহিম (৬০) নিজ ঘরে বিদ্যুতের সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে আটকে যান। এরপর পাশের বাড়ির রাসেল মিয়ার স্ত্রী গৃহবধূ লিমা বেগম (২০) দেখতে পেয়ে আবদুর রহিমকে বাঁচাতে যান। এ সময় দুজনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিদ্যুতায়িত হয়ে দুজনের মারা যাওয়ার ঘটনা আমি শুনেছি।’