কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়াকুষ্টিয়ায় দুই নসিমনের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার আলী (৩০) নামে এক নসিমন ড্রাইভার নিহত হয়েছেন। সোমবার (৬ মে) ভোরে এ ঘটনা ঘটে। ঝাউদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুলতান আজম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার আলী সদর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের তিজাল উদ্দিনের ছেলে।

এসআই সুলতান আজম জানান, সোমবার ভোরে সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর এলাকায় দুই নসিমনের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার আলী নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।