নিহত সোহেল মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকার আমেজ উদ্দিনের ছেলে।
ওসি লুৎফর রহমান জানান, মঙ্গলবার সকালে কাজে যাওয়ার জন্য মহাসড়কের আকিজ ট্যোবাকো গেটের সামনে দাঁড়িয়ে ছিল সোহেল। এসময় ঢাকামুখী একটি দ্রুতগামী পিকআপ সোহেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহেল। নিহত সোহেলের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বলেও জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্ত। এ ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।