নিহত আরিফ নওগাঁর রাণীনগর উপজেলার ভবানীপুর শেখপাড়ার রহিদুল শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আরবি ট্রাভেলসের একটি কোচ মঙ্গলবার সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার বাজারদীঘি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে কোচটি সড়কের পাশে একটি তালগাছে ধাক্কা দেয়। কোচটি দুমড়ে মুচড়ে গিয়ে চাপাপড়ে ঘটনাস্থলেই হেলপার আরিফ শেখ মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ৫ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে দেন।
আহত যাত্রীরা অভিযোগ করেছেন, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত কোচটি জব্দ করা হয়েছে। এর চালকের সন্ধান পাওয়া যায়নি।