মঙ্গলবার (৭ মে) দুপুরে শহরের মেডিক্যাল কলেজ সংলগ্ন ওই আইসক্রিম তৈরি কারখানায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, মেডিক্যাল কলেজের সামনে নিউ রুচি আইসবারকে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই অনুমোদনবিহীন আইসক্রিম তৈরি, প্যাকেটের ওপর মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার এবং ৪৪ ধারায় ৫০ হাজার করে সর্বমোট এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর, বাজার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।