মাংসের দাম বে‌শি রাখায় ভোলায় ৭ বি‌ক্রেতার অর্থদণ্ড

মাংসের দাম বে‌শি রাখায় ভোলায় ৭ বি‌ক্রেতার অর্থদণ্ডভোলায় সরকার নির্ধা‌রিত মূ‌ল্যের চে‌য়ে বে‌শি দা‌মে মাংস বি‌ক্রি করার দা‌য়ে সাত মাংস বি‌ক্রেতাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে‌ছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী    ম্যা‌জি‌স্ট্রেট এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হ‌লেন- গরুর মাংস বি‌ক্রেতা মো. জাফর (৫০), মো. জা‌হিদ (২৮), আব্দুল রাজ্জাক (৫৫) ও মুরগীর মাংস বি‌ক্রেতারা মো. কামাল (২৪), মো. হাসান (২৫), মাসুদ (২৮) এবং আবু তা‌হের (৩২)।

‌ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট ও ভোলা সদর উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোঃ কাওছার হো‌সেন জানান, সরকার নির্ধা‌রিত মূ‌ল্যের চে‌য়ে বে‌শি দা‌মে গরু ও মুরগীর মাংস বি‌ক্রি করার সময় তাদের ভোলা পৌরসভার মাংস বাজার থে‌কে আটক ক‌রা হয়। প‌রে ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্য‌মে তিন জন গরুর মাংস বি‌ক্রেতা‌কে ১০ হাজার টাকা ক‌রে মোট ৩০ হাজার টাকা ও চার মুরগীর মাংস বি‌ক্রেতা‌র কাছ থেকে ৫ হাজার টাকা ক‌রে ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

‌তি‌নি আ‌রও জানান, রমজা‌নে বাজা‌রের নিত্য প্র‌য়োজনীয় দ্র‌ব্যমূল্য নিয়ন্ত্র‌ণে রাখ‌তে আমা‌দের অভিযান অব্যাহত থাকবে।