ভারতীয় হাইকমিশনার ল্যান্ড পোর্ট অপারেটরস কর্মকর্তা, বিবির বাজার ল্যান্ড পোর্ট এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন ও ল্যান্ড পোর্ট সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা আমদানি-রফতানির বিভিন্ন সমস্যা তুলে ধরেন। হাইকমিশনার সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মত বিনিময়কালে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ১০বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামান, ল্যান্ড পোর্ট অপারেটসের সিইও মো. কবিরুজ্জামান, বিবির বাজার ল্যান্ড পোর্ট এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশান ও ল্যান্ড পোর্ট সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নির্মল পাল উপস্থিত ছিলেন।