আমিনুর ইসলাম হিলির নওপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
এএসপি সিদ্দিক আহম্মেদ জানান, হিলি সীমান্তের নওপাড়া বাজার এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি দল বুধবার দিবাগত রাতে ওই এলাকায় অভিযানে যায়। এসময় সেখান থেকে ৫৪ পিস ইয়াবাসহ আমিনুর ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত থাকার এবং বিভিন্ন জায়গা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত বলে স্বীকার করে। পরে তার বিরদ্ধে র্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।