উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই শিশু নিহত

কক্সবাজার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে খেলার সময় পাহাড় ধসে দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। শনিবার (১১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

উখিয়ার থাইংখালী তানজিমারখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই  মঞ্জুর কাদের এ তথ্য জানিয়েছেন।

নিহত শিশুরা হলো- ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ শুক্কুরের পুত্র ইসমাইল (৫) ও ছদরুল আমিনের পুত্র মো. রায়হান (৬)।

পুলিশ জানায়, বিকালে পাহাড়ের নিচে খেলার সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ে। এসময় স্থানীয়রা মাটি সরিয়ে বের করার আগেই দুই শিশুর মৃত্যু হয়।