স্বাধীনতা নার্সেস পরিষদ কুড়িগ্রাম এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধনঢাকার ইবনেসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টাফ নার্স শাহীনুর আক্তার তানিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মে) সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন স্বাধীনতা নার্সেস পরিষদ কুড়িগ্রাম ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘তানিয়ার ধর্ষক খুনিদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। নার্সদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে।’
এ সময় বক্তব্য রাখেন– স্বাধীনতা নার্সেস পরিষদ কুড়িগ্রাম শাখার সভাপতি আম্বিয়া পারভীন ও সাধারণ সম্পাদক শাহানাজ সিদ্দিক, সিনিয়র স্টাফ নার্স শেখ শেফালী বেগম, শান্তি রানী প্রমুখ।