রবিবার (১২ মে) দুপুরে যশোর জিলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এবং প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য্য।
সভায় হানিফ বর্তমান সরকারের উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। খাদ্য ঘাটতি কমেছে। বিদ্যুত খাতে অগ্রগতি হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রফতানি আয় বেড়েছে। সারাবিশ্বের কাছে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। এ উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে এখনও ষড়যন্ত্র চলছে। এজন্য আওয়ামী লীগকে শক্তিশালী করতে তৃণমূলকে শক্তিশালী করার তাগিদ দেন তিনি।’
সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের এমপি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, আলহাজ শেখ আফিল উদ্দিন এমপি, মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন এমপি, রণজিৎ রায় এমপি, ইসমাত আরা সাদেক এমপি, জেলা অওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদারসহ দলের আট উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকরা বক্তব্য রাখেন।