টেকনাফের সৈকতে অর্ধগলিত লাশ উদ্ধার

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ সৈকত থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ মে) রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফের বাহারছড়া দক্ষিণ শীলখালী থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়।

টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার মরদেহের পরিচয় মেলেনি।

পুলিশ কর্মকর্তা আরও জানান, উদ্ধার লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে হস্তান্তর করা হবে।