নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-২ আড়াইহাজার জোনাল অফিসের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াছমিন জানান, অবৈধভাবে হুকিং করে বিদ্যুৎ সংযোগ নিয়ে ধান মাড়াইয়ের সময় তিনি বিদ্যুায়িত হয়ে মারা যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইউনুস আলী স্থানীয় নোয়াদ্দা এলাকার একটি বাড়িতে ধান মাড়াইয়ের মেশিনে বিদ্যুতের সংযোগ নিয়ে ধান মাড়াই করছিলেন। এ সময় পুরো মেশিন বিদ্যুতায়িত হয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।