উখিয়ায় মালয়েশিয়াগামী ২৩ রোহিঙ্গা আটক

টেকনাফকক্সবাজারের উখিয়ায় সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ১৭ নারীসহ ২৩ রোহিঙ্গাকে আটক করছে পুলিশ। সোমবার (১৩ মে) রাতে উখিয়ার ইনানী উপকুলের চরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হয়েছিল। 








উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘উখিয়া রোহিঙ্গা শিবির থেকে বের হয়ে সোমবার রাতে সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি দিতে একদল রোহিঙ্গা জড়ো হওয়ার খবরে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২৩ রোহিঙ্গাকে আটক করে। যার মধ্যে ৪ জন শিশু,১৭ জন নারী ও ২ জন পুরুষ।  



তিনি বলেন,‘হঠাৎ করে মানবপাচারকারীরা সক্রিয় হয়ে উঠায় আমারও উদ্বিগ্ন। তবে মানব পাচারকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক রোঙ্গিাদের স্বস্ব রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।’

এদিকে গত দুই দিনে কক্সবাজার জেলায় ৮০ জনের বেশি রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী। যার মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। তারা সবাই সমুদ্রপথে মালয়েশিয়া যাবার চেষ্টা করছিল। ২০১৭ সালে ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয় এসব রোহিঙ্গারা।