হিলি সীমান্তে ফেনসিডিল উদ্ধার

ফেনসিডিলদিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, নেশাজাতীয় ইনজেকশন ও শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ মে) ভোরে  ও সকালে সীমান্তের সাতকুড়ি ও নন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু সাঈদ জানান, ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে চোরাকারবারীদল দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল  বুধবার ভোরে সীমান্তের সাতকুড়ি মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৩টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ভারতীয় শাড়ি ও অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়।  এছাড়াও সকাল ৮টায় সীমান্তের নন্দিপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় নেশজাতীয় ইনজেকশন ১হাজার ২০০পিস উদ্ধার করা হয়।উদ্ধারকৃত এসব মালামালের সিজার মুল্য ২ লাখ ৪১ হাজার ২শ’ ।

তিনি আরও জানান, এসব পণ্য ধ্বংস করা হবে।