স্থানীয়রা জানান, শুক্রবার (১৭ মে) ভোরে সীমান্তের ৩৮২ নম্বর পিলার এলাকা দিয়ে বাংলাদেশে ফিরছিলেন হানিফ। এ সময় ভারতের বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাকে আটক করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম সামিউন্নবী চৌধুরী বলেন, জানা গেছে চোরাচালানের উদ্দেশে হানিফ সীমান্ত পার হয়ে ভারতে যায়। অতীতে পতাকা বৈঠকে একাধিকবার আমরা বিএসএফকে বলেছি যাতে তারা অনুপ্রবেশকারী কারও ওপর মারনাস্ত্র দিয়ে গুলি না চালায়। এবার তারা গুলি চালায়নি- এটা অগ্রগতি কিন্তু হানিফকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য গত ৫ মে, একই উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে হাবিলউদ্দিন হাবিল নামে একজনকে বিএসএফ আটক করে নিয়ে যায়।