গ্রেফতার শামসুদ্দিন জুন্নুন পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ ছাত্রলীগের সভাপতি এবং শহরের শালগাড়ীয়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে।
প্রসঙ্গত, গত ৬মে পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে উচ্চ মাধ্যমিকের উচ্চতর গণিত পরীক্ষা চলাকালে ১০৬ নম্বর কক্ষে অসদুপায় অবলম্বনের দায়ে ২ পরীক্ষার্থীর খাতা কিছু সময়ের জন্য জব্দ করেন কক্ষ পরিদর্শক বাংলা বিভাগের প্রভাষক মাসুদুর রহমান। এ ঘটনার জেরে ১২মে কলেজ থেকে বের হওয়ার সময় কলেজগেটে ছাত্রলীগ কর্মীরা শিক্ষক মাসুদুরের ওপর হামলা চালিয়ে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বুধবার রাতেই কলেজের অধ্যক্ষ এসএম আব্দুল কুদ্দুস বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার সকালে এই মামলায় জেলার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর গ্রামের মো. শাহেদ আলীর ছেলে সজল ও পাবনা সদর উপজেলার মালঞ্চি গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে শাফিন শেখকে গ্রেফতার করে। কিন্ত সিসিটিভির ফুটেজে শামসুদ্দিন জুন্নুনকে দেখা গেলেও রহস্যজনক কারণে অধ্যক্ষ এসএম আব্দুল কুদ্দুস তার নাম বাদ দিয়ে মামলা দায়ের করেন এবং পুলিশও তার নাম এড়িয়ে যান। এ ঘটনায় বিসিএস সাধারণ শিক্ষকরাও দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। অবশেষে পুলিশ শনিবার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।