মেহেরপুরে কেমিক্যালমুক্ত ফল বাজারজাতকরণে পুলিশের অভিযান

মেহেরপুরে কেমিক্যালমুক্ত ফল বাজারজাতকরণে পুলিশের অভিযাননিরাপদ, বিষমুক্ত, সতেজ আম-লিচু সবার কাছে পৌঁছে দিতে বিভিন্ন বাগান ও আড়তগুলোতে অভিযান চালিয়েছে মেহেরপুরের পুলিশ। মঙ্গলবার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি এবং জেলা পুলিশ বিভিন্ন আম ও লিচুর আড়ত এবং বাগানে সরেজমিনে অভিযান পরিচালনা করেন। তবে অভিযানে কাউকে আটক করা হয়নি।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ‘এ অভিযানের মূল উদ্দেশ্য হলো আম লিচুতে যাতে ক্ষতিকর ক্যালসিয়াম কার্বনেট, কার্বাইড, ফরমালিন মেশাতে না পারে অসাধু ব্যবসায়ীরা। কেউ যাতে অপরিপক্ক আম-লিচুসহ অন্য কোনও ফলও বাজারজাত করতে না পারে। এই রকম অভিযান আরও চালানো হবে।’ তিনি মেহেরপুরবাসীকে এবিষয়ে সতর্ক থাকতে এবং কোনও অনিয়ম ও অসঙ্গতি দেখলে পুলিশকে অবহিত করার আহ্বান জানিয়েছেন।