সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশে ক্ষমতার জন্য বা মন্ত্রী-এমপি হওয়ার জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামি আইন ও হুকুমত কায়েমের জন্য রাজনীতি করে।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সভাপতি সুলতান আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ইসলামী আন্দোলন ঢাকা জেলা সভাপতি সৈয়দ আলী মোস্তফা, কেরানীগঞ্জ মডেল থানা ইসলামী আন্দোলনের সভাপতি আবু হানিফ মিয়া, সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল হক প্রমুখ।