নিহত সুরুজ বোয়ালদাহের রশিদ মোড় এলাকার ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় হাটশ হরিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবদুর রশিদ বাংলা ট্রিবিউনকে জানান, সুরুজ তার দাদির বাড়িতে গাছে উঠে নারিকেল পাড়তে গেলে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।