নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার পিস ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ জুন) দুপুরে এই অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো−সোহাগ (২৪), রুবলে (২৩), বিল্লাল (২৩) ও মজিবর (৪৮)।
পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবা চোরাকারবারি। কক্সবাজার থেকে পাইকারি দামে ইয়াবা কিনে ঢাকা ও নারায়ণগঞ্জে বিক্রি করছিল। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।