পুলিশ সুপার জানান, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে রবিবার (২ জুন) সকাল ৯টা ২০ মিনিট থেকে এই রুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআেইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানালেন, ‘ঘাটে অপেক্ষমান গাড়ির সংখ্যা কম। শুধু ছোট (ব্যক্তিগত) গাড়ির চাপ একটু বেশি। পাটুরিয়া ঘাটে বর্তমানে ২৫০টির মতো ছোট গাড়ি, ৪০টি দূরপাল্লার যাত্রীবাহী বাস ও অর্ধশত পণ্যবাহী ট্রাক ফেরি পারের জন্য অপেক্ষায় রয়েছে।’
দুযোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে তিনি জানালেন, ঝুঁকি নিয়ে একটি রো-রো ফেরি (বড়) পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানালেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, সড়কপথসহ ঘাট এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকায় ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনকে ভোগান্তি ও হয়রানি পোহাতে হচ্ছে না। আবহাওয়া স্বাভাবিক হল ফেরি চলাচল পুরোদমে শুরু হবে বলেও জানান তিনি।