রবিবার (২ জুন) সকাল ১০টার দিকে শিমুলিয়া ঘাট পরিদর্শন করে ঘাটের সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ সব ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘এবার ঈদে দুর্ভোগের পরির্বতে আনন্দমুখর পরিবেশে পারাপার হচ্ছে ঘরমুখো মানুষ। যে কারণে এবার মহাসড়কসহ কোথাও যানজট নাই। সরকারের সঠিক পরিকল্পনায় সব জায়গায় ঈদে মানুষের কষ্ট লাঘব হয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর মাহবুবুল আলম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান, প্রণয় কান্তি বিশ্বাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান, লৌহজং থানার ওসি মনির হোসেন প্রমুখ। প্রতিমন্ত্রী এ সময় ফেরি, লঞ্চ, স্পিডবোট ঘাট, পুলিশ কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার, ঢাকা-মাওয়া মহাসড়ক পরিদর্শন করেন।