ডোমারে ভিজিএফ-কার্ডের হিস্যা নিয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নীলফামারী

নীলফামারীর ডোমার উপজেলায় ভিজিএফ কার্ডের হিস্যা নিয়ে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার (২ জুন) বিকালে উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ-এর চাল বিতরণের সময় এই ঘটনা ঘটে।

ডোমার থানা পুলিশ পরিদর্শক বিশ্বদেব রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।’ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।

জানা যায়, এই ঘটনায় দোলন নামের একজন যুবলীগ নেতা আহত অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

উপজেলার সোনারায় ইউনিয়ন যুবলীগ সভাপতি মজিবুর রহমান জানান, বহিরাগত কয়েকজন আওয়ামী লীগ কর্মী পরিচয় দিয়ে ভিজিএফ কার্ডের ভাগ চাওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।