রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টরাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শাহ পরান ভূঁইয়া (৩৩) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ পরান ভূঁইয়া সদর উপজেলার বানিবহ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর এলাকার আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে।

শাহ পরানে বড় বোনের স্বামী ইউনুস গাজী বাংলা ‍ট্রিবিউনকে জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হন শাহ পরান। স্থানীয়দের সহযোগিতায় রাজবাড়ী সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক ডা. সৌরভ শিকদার।