নজরুল ইসলাম আরও জানান, বরিশাল বিভাগে এই সম্প্রদায়ের ৭৫টি মসজিদ রয়েছে। বিভাগীয় প্রধান মসজিদ বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী শাহ্ সুফি মমতাজিয়া জামে মসজিদে মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও নগরীর সাগরদী এলাকার দাসকাঠী, টিয়াখালীর চৌধুরীবাড়ি, বাবুগঞ্জ খানপুরা গ্রামের জাহাঙ্গীর সিকদারের বাড়ি, ওলানকাঠী গ্রামের সরোয়ার খলিফার বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমীর দুয়ারী বাড়ি জামে মসজিদসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।