এলাকাবাসী জানান, সরিষাবাড়ী পৌরসভার দক্ষিণ বলারদিয়ার আজিম উদ্দিন মাস্টারের বাড়ি জামে মসজিদ মাঠে প্রতি বছরের মতো এ বছরও মুলবাড়ি, বলারদিয়ার, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ ও বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগা-সহ ১৩টি গ্রামের ছয় শতাধিক নারী ও পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ মাঠে নামাজে মাওলানা আজিম উদ্দিন ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) কামরুন্নাহার কেয়া বলেন, ‘এই ১৩টি গ্রামের মানুষ মঙ্গলবার সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।’