২৫ মে বহুল প্রতীক্ষিত তিনটি সেতু চালুর পর থেকে ঢাকা থেকে কুমিল্লা অঞ্চলের মানুষ আট-নয় ঘণ্টার পরিবর্তে এখন দেড় থেকে দুই ঘণ্টায় বাড়ি পৌঁছাতে পারছেন। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলের জেলার যানবাহনগুলো কোনও যানজট ছাড়াই অনায়াসে চলাচল করছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, এবারের ঈদে স্বস্তিতে ঈদযাত্রায় খুশি চালক ও যাত্রীরা। ঈদকে সামনে রেখে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।