এর আগে সকাল পৌনে ৮টা থেকে এ রুটে যানজটের সৃষ্টি হয়। এ সময় দীর্ঘ সারিতে অসংখ্য গাড়ি আটকে পড়ে। মাঝে মাঝে কিছুটা এগোলেও আবার গাড়ি থেমে থাকে। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ। এরপর বিকাল থেকে এ রুটে ধীরগতিতে যান চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ সড়কে যানবাহনের চাপ নেই।’