দিনাজপুর মেডিক্যাল কলেজের ডা. শ্যামলী আক্তার, রংপুর বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) ওয়ায়েজ কুরুনী সজীবের মা রফিকুন্নেছা রুনি, দিনাজপুর মেডিক্যাল কলেজের সহকারী শিক্ষক শামছুন্নাহারের মা রাজিয়া খাতুন ফেজা, রংপুর সরকারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক রিপন কুমার রায়ের মা রুপা বালা রায়ের হাতে রত্নগর্ভা মায়ের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়া শুক্রবার (৭ জুন) বিকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পিএসসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তসহ ২০১৮-১৯ সেশনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া উপজেলার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, গাইবান্ধা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজিনূর রহমান, পাট অধিদফতর ঢাকার সহকারী পরিচালক মিজান উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার শাহিনুর রহমান, ডিমলা তিস্তা কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিমলার কৃতি সন্তানেরা উপস্থিত ছিলেন।