পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৮ সালের ২ মার্চ তাকে গ্রেফতার করে পিরোজপুর কারাগারে পাঠানো হয়। জেল সুপার জানান, জলিল হাওলাদারের হার্টে সমস্যা ছিল। সোমবার সকাল ৯টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জলিল হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মোরেলগঞ্জ এসএম কলেজের সাবেক ভিপি ছিলেন।