ই
ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপুল রায় (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী। সোমবার (১০ জুন) সকালে ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-সেতাবগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। সদর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ উদ দৌলা এ তথ্য জানান।
নিহত বিপুল রায় (২২) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের রথীন রায়ের ছেলে। আহত অনিমেষ রায় (১৪) একই গ্রামের পরিমল রায়ের ছেলে।
এসআই সিরাজ উদ দৌলা বাংলা ট্রিবিউনকে জানান, সকালের দিকে মাইক্রোবাসটি শহর থেকে সেতাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা মোটরসাইকেলটি খোচাবাড়ি এলাকায় পৌঁছলে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যান চালক বিপুল। পরে আহত অনিমেষকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাইক্রোবাসটিকে আটকের চেষ্টা চলছে।