রংপুর নগরীর জিএল রায় রোডের এসএ পরিবহনের কাউন্টারের কাছ থেকে তিন হাজার বোতল রেকটিফাইড স্পিরিটসহ হারুন নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদ হোসেন জানান, এসএ পরিবহনের মাধ্যমে বিপুল পরিমাণ নিষিদ্ধ রেকটিফাইড স্পিরিট আনা হচ্ছে বলে তথ্য ছিল। এমন খবরের ওপর ভিত্তি করে আমাদের একটি দল কাউন্টারের সামনে অবস্থান নেয়। সন্ধার পর স্পিরিট নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় তিন হাজার বোতল রেকটিফাইড স্প্রিরিট।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।