ঝুঁকি ও গরম উপেক্ষা করেই ট্রেনের ছাদে ভিড়

উত্তরাঞ্চলে ট্রেনে উপচে পড়া ভিড়প্রচণ্ড গরমের মধ্যে এবং প্রাণের ঝুঁকি নিয়ে ঈদের চুটি কাটিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ট্রেনগুলোর ছাদে চড়ছে মানুষ। উত্তরাঞ্চল থেকে ঢাকার দিক আসা বেশিরভাগ ট্রেনের ছাদে দেখা গেছে উপচে পড়া ভিড়। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ, শহীদ এম মনসুর আলী ও জামতৈল স্টেশনে ভিড় চোখে পড়ে।ঝুঁকি নিয়ে ছাদে উঠেছেন রাজধানীমুখী যাত্রীরা

শুক্রবার সকালে সরেজমিনে ঘুরে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ও মেইল ট্রেনে ছাদে শত শত যাত্রীকে বসে থাকতে দেখা যায়। জামতৈল স্টেশনে অপেক্ষমান মেইল ট্রেনে রাজশাহী, ঈশ্বরদী, নাটোর, উল্লাপাড়া, চাটমহরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানের স্বল্প আয়ের হাজারো যাত্রী প্রচণ্ড গরমেও পরিবারপরিজন নিয়ে ট্রেনের ছাদে উঠছেন। নারী ও শিশুরা ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে ঢাকার দিকে যাচ্ছেন।উত্তরাঞ্চলে ট্রেনে উপচে পড়া ভিড়

আলাপকালে গাজীপুর জেলার গার্মেন্টন্সকর্মী ঈশ্বরদীর রেবেকা পারভীন জানান, ‘ঢাকার বাসে সিট নেই, ভাড়াও অনেক। ট্রেনের সিট না পেয়ে স্বামী ও ছেলেমেয়ে নিয়ে মেইল ট্রেনের ছাদে চড়ে ঢাকা যাচ্ছি।’

জামতৈল স্টেশন মাস্টার আব্দুল হান্নান জানান, ঈদের আগে ও পরে ট্রেনের ছাদে চড়ে নিজ নিজ গন্তব্যস্থলে যাবার একই ধরনের দৃশ্য বার বার চোখে পড়লেও করার কিছু নেই। ঝুঁকি জেনেও যাত্রীরা এভাবেই চলাচল করছেন। বললে কেউ শোনা তো দূরের কথা, আমলেও নেয় না।’উত্তরাঞ্চলের ট্রেনের ছাদেও উপচে পড়া ভিড়

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী আব্দুল খালেকও একই কথা জানিয়ে বলেন, ‘ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে হবে। বাস-ট্রেনের টিকিট না পেয়ে ছাদের ওপর ঝুঁকি নিয়ে চলাচলের এ দৃশ্য নতুন নয়।’

আরও পড়ুন- থেমে থেমে গাড়ি চলছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে