আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয়রা জানিয়েছেন চট্টগ্রাম-সীতাকুণ্ড (৮ নম্বর) রুটে চলা একটি মিনিবাস মহাসড়কের ছোট কুমিরা বাইপাস এলাকায় যাত্রী নামাচ্ছিল। এ সময় দ্রুতগতিতে আসা ঢাকামুখী একটি বাস দাঁড়িয়ে থাকা মিনিবাসকে ধাক্কা দিলে মিনিবাসটি উল্টে যায়। এতে মিনিবাস চাপা পড়ে ওই যাত্রীর মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স হবে ৪০ বছর।’
তিনি আরও জানান, খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে তার মরদেহ সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহাবুবের কাছে হস্তান্তর করা হয়েছে।