টাঙ্গাইলের সখীপুরে ১০৪ লিটার চোলাই মদসহ ফালু কোচ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) রাতে উপজেলার বহেরাতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের গনেশ কোচের ছেলে।
শনিবার (১৫ জুন) সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১০৪ লিটার চোলাই মদসহ ফালু কোচকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।