নিহত এনামুল হক কাজীপুর বর্ডারপাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, কাজীপুর মুন্সিপাড়া এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে তাৎক্ষণিকভাবে লাশ শনাক্ত করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত এনামুল হকের নামে গাংনী থানায় বিস্ফোরক,চাঁদাবাজী ও মাদকের ছয়টি মামলা রয়েছে।