আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রান্ত নাথ সাহা জানান, ‘কারখানার ভেতরে আগুন নিয়ন্ত্রণে। তবে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এখনও কোনও হতাহতের খবর আমরা পাইনি। অগ্নিকাণ্ডের ঘটনার পর কুমিল্লা ইপিজেডের ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছিল। তারপর এক এক করে সাতটা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।’
তিনি আরও বলেন, ‘শ্রমিকরা কারখানায় প্রবেশের আগেই এই আগুন লাগে। তবে হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ধোঁয়া কমে আসলে আমরা ভেতরে প্রবেশ করবো। তুলা, সুতা ও বক্রমের কারণে আগুন ছড়িয়েছে। তবে আগুনের সূত্রপাত এবং অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।’