ফেনীর দাগনভূঞা উপজেলার তৃণভূঞা পোল এলাকায় বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। রবিবার (২৩ জুন) সকালে এই ঘটনা ঘটে।
দাগনভূঞা থানার ওসি সালেহ আহাম্মদ পাঠান এই তথ্য নিশ্চত করেছেন।
তিনি জানান, নোয়খালী থেকে চট্টগ্রামগামী বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রবিবার সকালে উপজেলা গেট সংলগ্ন তৃণভূঞা পোলের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে কমপক্ষে ১১ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।