নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদ্রাসাছাত্রী (১৪)-কে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। এরপর অভিযুক্ত রাকিব নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ জুন) আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও ছাত্রীর পরিবার জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী ঘরের বাইরে বের হয়। এসময় বখাটে রাকিব তার মুখ চেপে ধরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এক পর্যায়ে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে রাকিব পালিয়ে যায়। পরে ওই ছাত্রী তার পরিবারের কাছে ঘটনাটি জানায়। এরপর রবিবার সকালে ওই ছাত্রীর মা আড়াইহাজার থানায় মামলা দায়ের করে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রাকিবকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই ছাত্রীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’