রিফাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

1

বরগুনায় প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে রিফাত শরীফকে নির্মমভাবে কুপিয়ে হত্যাকারী সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যনারে বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।

 

2

পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও কলেজ ক্যাম্পাসে যায়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।