ফেনীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ফেনী

ফেনী শহরের কদলগাজী রোডে বিরিঞ্চি সমিতি অফিসের পাশের স্থান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে লাশটি উদ্ধার করে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ৮-১০দিন আগে তাকে কেউ হত্যা করে সেখানে রেখে গেছে।

ময়নাতদ‌ন্তের জন্য লাশ‌টি ফেনী আধু‌নিক সদর হাসপাতাল ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে বলেও জানিয়েছেন ওসি।