গতকাল বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে বন্দর উপজেলার সব সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশীদ, সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা ভূমি কমিশনার আফিফা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আবু জাহের প্রমুখ।
মতবিনিময় সভা শেষে নবগত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীকে নিয়ে মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।