গাংনীতে 'দুই পক্ষের গোলাগুলিতে' সন্ত্রাসী নিহত

গুলিতে নিহত মনিরুলের লাশমেহেরপুরের গাংনীতে দুই পক্ষের গোলাগুলিতে মনিরুল ইসলাম (৩০) নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দিনগত রাত ২টার দিকে গাংনী উপজেলার কসবা-কচুইখালি মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তুল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

মনিরুল ইসলাম কসবা গ্রামের ওসমান আলির ছেলে। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, কসবা-কচুইখালি মাঠে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মনিরুল ইসলামকে উদ্ধার করে। তাকে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এম কে রেজা তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ গাংনী থানায় নেওয়া হয়।গাংনী থানা

ওসি আরও জানান, ‘নিহত মনিরুল ইসলামের বিরুদ্ধে গাংনীসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজী, ডাকাতি, অপহরণ,  অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক আইনে মোট ৯টি মামলা রয়েছে। সে জেলার শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম।’