বরগুনায় প্রকাশ দিবালোকে কলেজ ছাত্র রিফাতকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে নিপীড়ন বিরোধী নারী মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে রিফাতকে কুপিয়ে শত শত মানুষের সামনে হত্যা করা হলো। তার স্ত্রীর স্বামীকে বাঁচানোর আর্তনাদে কেউ এগিয়ে এলো না। তাহলে কী আমরা সন্ত্রাসী আর খুনিদের কাছে জিম্মি হয়ে থাকবো। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান বক্তারা।