নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জের একটি হাই স্কুলের ২০ এর অধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক আরিফুল ইসলামকে দুটি মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও তাকে আশ্রয় দেওয়ার অভিযোগ একই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকরের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিয়া জানান, ওই হাই স্কুলের ২০ এর অধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক আরিফ ও মদদদাতা প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারের ১০ দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। শুক্রবার বিকালে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত শিক্ষক আরিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন স্কুলের নির্যাতিত এক ছাত্রীর বাবা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে অপর মামলাটি দায়ের করেন র্যাব-১১ এর ডিএডি আব্দুল আজিজ ।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের একটি হাই স্কুলের সহকারী শিক্ষক আরিফ আপত্তিকর ছবি তুলে ২০ এর অধিক ছাত্রীকে ব্লাকমেইল করে ধর্ষণ করে। এলাকাবাসী ওই শিক্ষককে আটক করে গণধোলাই দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ ও পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক আরিফ ও প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেফতার করে।
আরও খবর: ‘শিক্ষক আরিফ একজন সিরিয়াল রেপিস্ট’