ঝিনাইদহে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কালীগঞ্জে ট্রাক চাপায় আমিনুর হক (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের নতুন বাজারের সামনে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কালীগঞ্জ উপজেলার চাঁচড়া গ্রামের ঝটু মিয়ার ছেলে।
এক প্রত্যক্ষদর্শী জানান, আমিনুর মোটরসাইকেলে গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক নতুন বাজারের সামনে তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতান আহম্মেদ জানান, ট্রাকচাপায় আমিনুর ঘটনাস্থলেই মারা যান। মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।