শাহাজাহান আলী জানান, বাংলাদেশ থেকে ভারতে দেশীয় পাঙ্গাস মাছের পোনা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত ২টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ১৮টি পোনা ভর্তি প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে ড্রামগুলো উদ্ধার করে তার ভেতর থেকে ১৭০ কেজি পাঙ্গাস মাছের পোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পোনাগুলির সিজারমূল্য ৭৭ হাজার টাকা। পোনাগুলি সিজার লিস্টের মাধ্যমে হিলি স্থল শুল্ক স্টেসনে জমা দেওয়া হয়েছে।